রিদওয়ানুল করিম:
বান্দরবানের ইতিহাসে নতুন এক রাজনৈতিক যাত্রার সূচনা হয়েছে। দশ দলীয় জোটের ঐক্যবদ্ধ প্রার্থী শাপলা কলি মার্কার পক্ষে আজ বান্দরবান শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমির আব্দুস সালাম আজাদ, স্থানীয় গণ্যমান্য শিক্ষকবৃন্দ এবং বান্দরবানের বিশিষ্ট শিক্ষক ও অ্যাডভোকেট আবুল কালাম।
গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ বলেন, বান্দরবানবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা—শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সহাবস্থান—বাস্তবায়নে দায়িত্বশীল ও মানবিক নেতৃত্ব প্রয়োজন। শাপলা কলি মার্কার প্রার্থী সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে বলে তারা মন্তব্য করেন।
এ সময় বক্তারা বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যের মাধ্যমে বান্দরবানকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
শেষে আসন্ন নির্বাচনে শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার জন্য বান্দরবানবাসীর প্রতি আহ্বান জানানো হয়।