বান্দরবান পৌরসভা বালাঘাটা ১নং ওয়ার্ড অগ্নিকান্ড ক্ষতিগ্রস্তের মাঝে বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেকুর রহমান এমপি এর পক্ষে জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ জাবেদ রেজার উদ্যোগে মানবিক সহায়তা, বান্দরবান জেলা বিএনপি।

 

মোঃ​শামীম হোসেন সিকদার বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান পৌরসভা ১নং ওয়ার্ড বালাঘাটা ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে এবং তাঁরই পক্ষ থেকে আজ সকাল ১০.০০ঘটিকার সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি মানবিক সহাতয়া নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট সমাজসেবক জাবেদ রেজার ব্যক্তিগত উদ্যোগে এবং সরাসরি উপস্থিতিতে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। ​মানবিক সহায়তা বিতরণকালে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অগ্নিকাণ্ড অত্যন্ত হৃদয়বিদারক। মুহূর্তের মধ্যে বহু মানুষের জীবিকা ও স্বপ্ন ছাই হয়ে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় দেশের যেকোনো প্রান্তে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তাঁরই নির্দেশনা ও ভালোবাসার উপহার নিয়ে আমরা আজ আপনাদের মাঝে এসেছি।”
​তিনি আরও বলেন, এই সহায়তা কোনো দয়া বা করুণা নয়, বরং রাজনৈতিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যতক্ষণ না পর্যন্ত নতুন করে সোজা হয়ে দাঁড়াতে পারছেন, ততক্ষণ বিএনপি তাঁদের পাশে থাকবে এবং পুনর্বাসনে যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে। পরিবারগুলোর কষ্ট লাঘবে তাৎক্ষণিকভাবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। হঠাৎ এই ভয়াবহ দুর্যোগে সবকিছু হারিয়ে যখন পরিবারগুলো দিশেহারা, তখন তারেক রহমানের পক্ষ থেকে এই দ্রুত মানবিক সহায়তা পাওয়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। ​মানবিক সহায়তা নিতে আসা স্থানীয় পরিবারের মাঝে আবেগাপ্লুত হয়ে বলেন, “সব পুড়ে শেষ হয়ে গিয়েছিল, আগামীকাল কী খাব সেই চিন্তায় ছিলাম। এই বিপদের সময় জাবেদ রেজা ভাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা ওনার এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ।মানবিক সহায়তা বিতরণকালে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার সাথে সংহতি জানিয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের আরো উপস্থিত ছিলেন ​জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জসিম উদ্দিন তুষার,​জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান,​জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিটল বিশ্বাস,​বান্দরবান জেলা বিএনপির সদস্য সেলিম রেজা,​জেলা বিএনপির সদস্য সরোয়ার জামাল,​জেলা বিএনপির সদস্য চনুমং মার্মা,​পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জনাব সফি উল্লাহ সফি৷ ​এছাড়াও পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, বান্দরবান জেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, জাসাস ও মহিলা দলসহ সদর উপজেলার সকল স্তরের নেতাকর্মীরা মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। নেতৃবৃন্দ প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা ও পুনর্বাসনের ব্যাপারে আশ্বাস দেন। ​উল্লেখ্য, গত কয়েকদিন আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবান বাঘমারা বাজারের বেশ কিছু দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়, এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *