কামরুল ইসলাম:
চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক নাজমুল মোস্তফা আমিন তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
তিনি প্রচারণার সূচনা করেন বাবা ও দাদা-দাদীর কবর জিয়ারতের মাধ্যমে। এরপর তিনি স্থানীয় মানুষদের সঙ্গে গণসংযোগ ও পথসভার মাধ্যমে সরাসরি যোগাযোগ করেন। নাজমুল মোস্তফা আমিন স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করেছেন।
তিনি বলেন, “আমি লোহাগাড়া ও সাতকানিয়ার সাধারণ মানুষদের কাছে দোয়া কামনা করছি। যদি তারা আমাকে যোগ্য মনে করেন এবং আমার সেবায় বিশ্বাস রাখেন, তবে তারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন।”
নাজমুল মোস্তফা আমিন বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী।