মোঃ সোহেল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও হাটহাজারী-বায়েজিদ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আজ চট্টগ্রাম-৫ আসনের আওতাধীন বায়েজিদ এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন।
দিনভর এই গণসংযোগে বায়েজিদ এলাকার জনপদ পরিণত হয় ধানের শীষের স্লোগানে মুখর এক উৎসবে। গণসংযোগের শুরুতেই ব্যারিস্টার মীর হেলাল সুলতানুল আরেফিন হযরত বায়েজিদ বোস্তামী (রাঃ) মাজারে জিয়ারত ও ফাতিহা পাঠ করেন। পরে তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন চান।
এ সময় ব্যারিস্টার মীর হেলাল বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং বলেন—
“আমরা তারেক রহমানের নেতৃত্বে এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, সন্ত্রাস, অশিক্ষা ও দুর্নীতি। থাকবে ন্যায়, সমৃদ্ধি, মানবিকতা ও শান্তির বাংলাদেশ—যার অঙ্গীকার বিএনপির ৩১ দফার রাষ্ট্র সংস্কার ঘোষণায় দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আজ ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। আপনারা ধানের শীষে ভোট দিন—এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণের দায়িত্ব আমি নেব।”
গণসংযোগে উপস্থিত ছিলেন—
বায়েজিদ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী, মহানগর বিএনপি নেতা এস.এম. ফয়েজ আহমদ, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, ইয়াকুব চৌধুরী, শ্রমিকদল সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলাল, সদস্য সচিব আবদুল করিম, ৪৪নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মামুন আলম, সদস্য সচিব আবু জাফর খোকন, মহানগর যুবদল নেতা আবদুল কাদের জুয়েল, থানা বিএনপি নেতা মকবুল হোসেন, অরুপ বড়ুয়া, মিজানুর রহমান, মীর খালেদ হোসেন সায়েম, চাঁন মিয়া, মিজানুর রহমান বাবুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ আলতাফ হোসেন, কামরুল ইসলাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আবদুর রহিম, নাজমুল হক বাবুসহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের শত শত নেতাকর্মী।
গণসংযোগ চলাকালে বায়েজিদের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সর্বত্র ধানের শীষের জয়ধ্বনি ও “গণতন্ত্র মুক্তি পাক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাক”—স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।