বিএম কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, বরিশাল:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ব্রজমোহন কলেজ (বিএম কলেজ), বরিশালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং মানবতার কল্যাণে তাঁর অনুপম শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবিক মূল্যবোধ, ন্যায়, শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষপর্বে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *