বোয়ালখালী সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে সিলিন্ডারযুক্ত গ্যাস বিক্রি

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী  :

বোয়ালখালী উপজেলায় সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সুলভ মূল্যে ১২ কেজি ওমেরা গ্যাস,আইগ্যাস,টোটাল গ্যাস এবং সুপার গ্যাসের সিলিন্ডার (এলপি) গ্যাস বিক্রির উদ্যোগ শুরু করেছে বোয়ালখালী উপজেলা প্রশাসন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টা থেকে
দিনব্যাপী বোয়ালালী উপজেলা পরিষদ চত্বরে
সুলভ মূল্যে ৭৭০ পিস সিলিন্ডার (এলপি) গ্যাস বিক্রয় উদ্বোধন করেন নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

তিনি বলেন,ওমেরা গ্যাস,আইগ্যাস,টোটাল গ্যাস এবং সুপার গ্যাস
কোম্পানির ১২ কেজি সিলিন্ডার (এলপি) প্রতিটি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি করা হয়।

বোয়ালখালী উপজেলায় জনসাধারণের জন্য সুলভ মূল্যে গ্যাস বিক্রির উদ্যোগ নিয়েছে বোয়ালখালী উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *