ব্রাইট ফিউচার স্কলারশিপে বৃত্তিপ্রাপ্ত সাড়ে পাঁচশতাধিক শিক্ষার্থীর মাঝে স্বর্ণপদক, সনদ ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

ব্রাইট ফিউচার স্কলারশিপ পরীক্ষা-২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) মাতামুহুরী উপজেলার রামপুর কোরালখালী আরকে নুরুল আমিন চৌধুরী বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশন সকাল ৯টায় প্রাথমিক শাখা এবং দ্বিতীয় অধিবেশন বিকেল ৩টায় মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। এতে চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত সাড়ে পাঁচশতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দুই অধিবেশনেই উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও তরুণ সমাজসেবক নুরুল ইসলাম। তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়নে ব্রাইট ফিউচার স্কলারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। দীর্ঘদিন ধরে এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতেও ব্রাইট ফিউচার স্কলারশিপসহ সমাজের সব মহৎ উদ্যোগে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”

প্রাথমিক শাখার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার। এতে প্রধান অতিথি ছিলেন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ছৈয়দ আলম, শাহারবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মো. নুরুল হাকিম, দুবাইপ্রবাসী ইউনিয়নের উপদেষ্টা সরোয়ার আলম এবং চট্টগ্রাম মহানগর বায়েজিদ থানা যুবদলের নেতা নুরুল ইসলাম।

মাধ্যমিক শাখার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী মো. ফরিদুল আনোয়ার (বি.এ)। প্রধান অতিথি ছিলেন মাতামুহুরী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও শাহারবিল ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আলহাজ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ আজিজুল ইসলাম, ইসলামী ব্যাংক চকরিয়া শাখার আরডিএস অফিসার ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মোহাম্মদ নেজাম উদ্দীন এবং শাহারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও দুবাইপ্রবাসী এনায়েতুল করিম খোকন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ব্রাইট ফিউচার স্কলারশিপের সভাপতি এখলাছ উদ্দিন, বিএ (অনার্স), এমএ, বি.এড.-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সহ-সভাপতি মোহাম্মদ ওসমান গণি, সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক এইচ. এম. নুরুল হান্নান এবং প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন সহযোগিতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলাউল হাসান আতিক।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক শাখার সাড়ে পাঁচশতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক, ক্রেস্ট, সনদপত্র এবং আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *