মতলব উত্তরে ৮১ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুগন্ধি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭৬ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাইফুল সরকার (৩২), আফসার উদ্দিন বেপারী (৩৪) ও শাহ আলম (৫৫)। পরে সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জমির হোসেন (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। একই দিনে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানী এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

মতলব উত্তর থানা পুলিশ জানায়, ইয়াবাসহ গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *