Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মনপুরায় জোয়ারে প্লাবিত গুচ্ছগ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কোস্ট গার্ড - দৈনিক স্বাধীন সংবাদ

মনপুরায় জোয়ারে প্লাবিত গুচ্ছগ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কোস্ট গার্ড

মো. আব্দুল গফুর সিকদার:

ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম (৬০ কলোনি) এলাকায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট মনপুরার কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফের নেতৃত্বে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় পুরো গুচ্ছগ্রাম প্লাবিত হয়। এতে অন্তত ৬০টি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না, শিশুদের পড়াশোনা এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক পরিবার সন্তানদের নিয়ে ঘরের চাল ও আড়ার ওপর আশ্রয় নিয়ে দিন কাটাতে বাধ্য হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেয় এবং তাদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করে।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এ সময়ে কোস্ট গার্ডের সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য দ্রুত ভাঙা বেড়িবাঁধ সংস্কার এবং নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের প্রয়োজনে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে কোস্ট গার্ডের এ মানবিক উদ্যোগ তাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে। পাশাপাশি তারা দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এ দুর্ভোগের স্থায়ী সমাধানের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *