মোশাররফ হোসেন জসিম পাঠান :
ময়মনসিংহ জেলা ধৌবাউড়া উপজেলাধীন ঘুঙ্গিয়াজুড়ি গ্রামের মোঃ আবুল হাসিম এর ছেলে মোঃ জসিম উদ্দিন এর সাথে পূর্বের থেকেই জমি জমা নিয়া বিরুদ্ধে চলে আসছে। একই গ্রামের মৃত আব্দুল ছালাম এর ছেলে মোঃ আজাহারুল ইসলাম সহ তার পরিবারবর্গ লোকজন এর সঙ্গে। এর জের ধরে গত ৮/১২/২৫ ইং তারিখে অভিযোগের বাদী মোঃ জসিম উদ্দিন তার নিজ জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ মোঃ আজাহারুল ইসলাম গংরা কথার কাটাকাটি লেগে এক পর্যায়ে দেশী- অস্ত্র সস্ত্র নিয়ে মারামারি ও প্রাণ নাশের হুমকি দেয়। পরে জসিম উদ্দিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জমির মালিক মোঃ জসিম উদ্দিন বাদী হয়ে ধৌবাউড়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দ্বায়েল করেন তারেই প্রতিপক্ষ মোঃ আজাহারুল ইসলাম সহ ৬ জন কে আসামি করে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার এস .আই ঘটনার স্থান পরিদর্শন করেন।
এই খবর শুনে উল্লেখিত আসামি গন বাদী জসিম ও ছেলে এবং তার পরিবারবর্গ যে কোন লোকজন কে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। এই নিয়ে পুরো গ্রাম ও এলাকা জুড়ে আলোচনা ও সমালোচনা ঝড় উঠে, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার গণমাধ্যম কর্মী ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও ভোক্তভোগী জসিম উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন প্রতিপক্ষ লোকেরা ভূমি দস্যু, সন্ত্রাস ,চাঁদাবাজ, নারী এবং পরধন লোভী লোক। তাদের দাপটে গ্রামের নিরীহ মানুষ অতিষ্ঠত এবং কেউ তাদের বিরুদ্ধে কথা বলে মেরে ফেলার হুমকি ও নারী নির্যাতন মামলা দিয়ে ফাঁসিয়ে দিবে বলে হুমকি তাছাড়া আজাহারুল ইসলাম তার দাপট কাটিয়ে গ্রাম্য সালিশ বসিয়ে মোটা অংকে টাকা আদায় করেছ এবং পায়তারা সৃষ্টি করে সাধারণ জনগণ কে হয়রানি করে এমন অভিযোগ রয়েছে। বর্তমানে জসিম উদ্দিন পরিবার বর্গ লোকজন চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সু- দৃষ্টি কামনা করছে অভিযোগ এর বাদী পরিবার বর্গ লোকজন সহ সচেতন মহল। অভিযোগ আসামি যারা তারা হলেন- মোঃ আজাহারুল ইসলাম, মোঃ সাজাহারুল ইসলাম, মোঃ আনারুল ইসলাম, খাইরুল ইসলাম, মোঃ মুক্তারুল ইসলাম, কবিরুল ইসলাম।প্রকাশ থাকে যে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা… চলবে। ছবি সংযুক্ত