ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক শ্যামগঞ্জ শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

নাছিমা খাতুন সুলতানা:

ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার শ্যামগঞ্জে বিভাগীয় আঞ্চলিক শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে শ্যামগঞ্জ শাখার অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক শাখার আহ্বায়ক সাংবাদিক মো. রফিকুল ইসলাম মিথুন আজমী।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগের সভাপতি মো. শামীম তাং, গৌরীপুর রিপোর্টার ক্লাবের সভাপতি লেখক রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, সাবেক পিআইডি সাংবাদিক মোশাররফ হোসেন জসিম পাঠান, সাংবাদিক আরজু কোরাশী, ফাইজুর রহমান, সারোয়ার হোসেন, নুরুল হক, প্রিয়া খান, মোছাঃ নাছিমা খাতুন সুলতানা, মারুফ হাসান, আনোয়ার হোসেন জুয়েল, মনির ও হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

আলোচনা সভায় শ্যামগঞ্জ শাখার সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক শ্যামগঞ্জ শাখার কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *