মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেবের স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেবের স্মৃতি সংসদের উদ্যোগে এবং আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদ ও সাংবাদিক বন্ধুমহলের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ ক্বারী মাওলানা ছাদেক হুসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কে এম মোহাম্মদ হোসেন রিজভী এবং সভাপতিত্ব করেন আওরঙ্গজেব কামাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মোহাম্মদ ফরিদ আহমেদ চিশতী, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম লিটন, সভাপতি—বিসিডিএস, বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আমিনুল ইসলাম, সাংবাদিক মো. আলমগীর হোসেন নিরব, সাংবাদিক শামীম আহমেদ, রাকিব আহমেদ, বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত সাংগঠনিক সচিব মো. শিহাব উদ্দিন সরকার, নবনির্বাচিত অর্থ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইদুল ইসলাম এবং নবনির্বাচিত কার্যকরী সদস্য মো. মোশারফ হোসেন। এ ছাড়া মাদ্রাসার সব ছাত্র ও শিক্ষক উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের দোয়া মাহফিলের মাধ্যমে মরহুমদের স্মৃতি সংরক্ষণ, তাঁদের জন্য দোয়া এবং পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *