মাদক নির্মূল কমিটির আত্মপ্রকাশ প্রধান উপদেষ্টা জয়নুল আবেদিন এমপি সভাপতি মেজর (অব.) মিজানুর রহমান

ফাতেমা খুরশিদ সোমায়া:

মাদক নির্মূল কমিটি কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মাদকমুক্ত দেশ গড়, যুবসমাজকে রক্ষা কর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও মাদক নির্মূল কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর অংশ হলো মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা। সরকার ইতিমধ্যে মাদক নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বাংলাদেশকে কখনোই মাদকের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। মাদক নিয়ন্ত্রণে সরকারের ১৮টি দপ্তর কাজ করছে। মাদকমুক্ত সমাজ গঠনে সরকার মাদক নির্মূল কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবে।

নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিই হলো আগুন ও সন্ত্রাসের রাজনীতি। ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে গেলেও এখানে কিছু আগাছা রেখে গেছে। তারা মাঝে মধ্যে একটু নড়াচড়া করলেও আমরা তাদের দমন করে ফেলব। পালিয়ে যাওয়া স্বৈরাচার কখনো ফিরে আসতে পারে না। শেখ হাসিনাও আর ফিরে আসবেন না।

সভায় মাদক নির্মূল কমিটির ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন—সভাপতি মেজর (অব.) মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, সহসভাপতি ড. আনিছুল আউয়াল পিএইচডি (সাবেক সচিব), প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম (সাবেক ভিসি), সাবেক রাষ্ট্রদূত মউসদ মান্নান (সাবেক সচিব), ব্রিগেডিয়ার (অব.) ডা. বাশিরুল ইসলাম, কর্নেল (অব.) জগলুল হাসান, প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, প্রফেসর ডা. জাহানারা লাইজু, মেজর (অব.) মাসুদুর রহমান কাইউম, মো. আব্দুল আজিজ (গুণী অভিনেতা), ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু (সহকারী অ্যাটর্নি জেনারেল), ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) হারুন অর রশিদ, আবু বক্কর সিদ্দিক (সংগীতশিল্পী), খায়রুন নাহার খানম, তামান্না ফারুক থিমা, নাহরিন আসগার রিনি, এম এন জামান, মো. ফখরুল হোসেন।

সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী। যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা রহিম শীলা, এ বি এম ফারুক, আসাদুজ্জামান বাবুল, নাহিদ নজরুল, ইভানা আক্তার কথা, আবুল কালাম আজাদ, ইসমাঈল হোসেন বকুল, আক্তার কবিরাজ, আবুল হোসেন, দেলোয়ার হোসেন সর্দার, মো. মাহবুবুর মোর্শেদ টিপু মাতাব্বর, মোছা. সামছুন্নাহার, মোছা. খালেদা আলম, মোহনা নূর কচি, মাজহারুল ইসলাম, শেখ ফরিদা জাহান স্বপ্না, দিলারা শিরিন, হাছিনা আক্তার, লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন, হারুন অর রশিদ খান ও মোহাম্মদ তাসলিম চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। সহসাংগঠনিক সম্পাদক গাজী আলহাজ মাওলানা আবুবকর শিবলী ফেনবী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল, অ্যাডভোকেট শফিক, গোলাম কিবরিয়া, আর কে রিপন, জামাল শিকদার, লায়ন আনোয়ার বেগম নিপা, অভিনেতা আনোয়ার হোসেন, মিসেস মনিরা ইসলাম, রিনা আক্তার, মিনারা শর্মা, মো. দেওয়ান আলমগীর, মাসুদ রানা বাবু ও এইচ এম সোহেল সিকদার।

সহ-অর্থ সম্পাদক ডা. হাসান, দপ্তর সম্পাদক মুর্শিদুল হক বিদ্যুৎ, সহদপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম ভূঁইয়া, সহপ্রচার সম্পাদক বেলাল হোসেন খান, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লিজা, সহআইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ নাভিলা কাশফী, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাশিদা আলীম ঐশী, সহমানবাধিকারবিষয়ক সম্পাদক খাদিজাতুল কুবরা সুমাইয়া খোন্দকার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ইমরান সরকার, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার ও ডা. তাসফিয়া মুসাররাত রাফা।

ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শিমুল পারভীন, সহত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ফাতেমা খুরশীদ সোমাইয়া, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. গোলাম মোস্তফা, সহশিক্ষাবিষয়ক সম্পাদক জোসনা খাতুন জ্যোতি ও মারজানা, গণমাধ্যমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সহগণমাধ্যমবিষয়ক সম্পাদক পারভেজ পাটোয়ারী, ধর্মবিষয়ক সম্পাদক উস্তাজ হাফিজ মুহসিন মাশকুর, সহধর্মবিষয়ক সম্পাদক আলহাজ মাওলানা নূর মোহাম্মদ মোল্লা, সমবায়বিষয়ক সম্পাদক মনজিল আরা ডেইজি, সহসমবায়বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম, নারী ও শিশুবিষয়ক সম্পাদক মনি বেগম, সহনারী ও শিশুবিষয়ক সম্পাদক বাবলি ইয়াসমিন খান ও সুমাইয়া আক্তার।

সংস্কৃতিবিষয়ক সম্পাদক চিত্রনায়িকা পলি, সহসংস্কৃতিবিষয়ক সম্পাদক উত্তম অধিকারী ও শাহেলা আক্তার, ক্রীড়া সম্পাদক কাজী টিটু, সহক্রীড়া সম্পাদক মো. মিলন, সমাজকল্যাণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সহসমাজকল্যাণ সম্পাদক সুলতানা পারভীন হেলেন, সম্মানিত সদস্য প্রফেসর ড. সুকমল বড়ুয়া।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাওলানা মো. আহছাব কুতুবী, শাহনাজ আক্তার সাহেরা, সুলতানা পারভীন হেলেন, অ্যাডভোকেট তানজিনা ইয়াসমিন, আমির হোসেন, নাসিমা আক্তার, মো. মাসকুর শাহরিয়া (পুনম), মোমেনা খাতুন, সৈয়দা বৃষ্টি আক্তার নুপুর, হাফেজ মাওলানা মো. আব্দুল শরীফ, আব্দুল্লাহ আল মাসুদ ও রুমি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *