হুমা কুরেশিকে ঘিরে বিয়ের গুঞ্জন

স্বাধীন সংবাদ বিনোদন: 

ব্যক্তিগত জীবন সবসময় আড়ালেই রাখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তবে সম্প্রতি তাঁর বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের আগ্রহ বেড়েছে—কবে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের একাধিক সূত্র জানাচ্ছে, আগামী অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুর দিকে বিয়ের পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী। ইতিমধ্যেই নাকি প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

অভিনেত্রীর হবু স্বামী রচিত সিং পেশায় একজন অভিনয় প্রশিক্ষক। তিনি বলিউডের একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে কাজ করেছেন। আলিয়া ভাট, ভিকি কৌশল এবং রণবীর সিং–এর মতো তারকারাও তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন বলে জানা গেছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, জাঁকজমক নয় বরং ঘরোয়া পরিবেশেই বিয়ের আয়োজন করতে চান এই জুটি। তবে পরে বড় পরিসরে রিসেপশনের আয়োজন করা হতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে মুম্বাই-এর নামই বেশি শোনা যাচ্ছে।

এর আগে ‘থাম্মা’ সিনেমার স্ক্রিনিংয়ে প্রথমবার একসঙ্গে দেখা যায় তাদের। পরে সোনাক্ষী সিনহা-এর বিয়েতেও একসঙ্গে উপস্থিত হন তারা। এরপর থেকেই সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। যদিও এ বিষয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি হুমা।

এদিকে আগামীতে যশ-এর ‘টক্সিক’ সিনেমায় দেখা যাবে তাকে। সব মিলিয়ে বছরের শেষেই বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন হুমা—এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *