মিরসরাইয়ের শিল্পপতি সিআইপি ফখরুল ইসলাম খানের বড় কন্যার জাঁকজমকপূর্ণ বিয়ে

এন আলম রাসেল চৌধুরী:

চট্টগ্রামের মিরসরাই উপজেলা বারইয়ারহাট পৌরসভা সংলগ্ন শান্তিরহাট এলাকার কৃতি সন্তান ফখরুল ইসলাম খান সিআইপি-এর বড় কন্যা সুমাইয়া বিনতে ইসলামের শুভ বিবাহ অনুষ্ঠিত হয়েছে। ২৪.০৪.২০২৬ ইং রোজ শুক্রবার চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে জাঁকজমকভাবে এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিরসরাইয়ের সন্তান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, শিল্পপতি ফখরুল ইসলাম খান সিআইপি ও ফরিদা পারভীন দম্পতির বড় কন্যা সুমাইয়া বিনতে ইসলামের সাথে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি মো. দাউদুল ইসলাম ও আসমা আক্তারের পুত্র মোহাম্মদ আশরাফুল ইসলাম ফাহিমের শুভ বিবাহের অনুষ্ঠান আজ ২৪শে এপ্রিল, ২০২৬ ইংরেজি, রোজ শুক্রবার, দুপুর ১:৩০ মিনিটে নৌবাহিনী কনভেনশন হল (পাহাড়িকা হল), টাইগারপাস, চট্টগ্রামে সম্পন্ন হয়েছে।

পারিবারিক আয়োজনে ও আনন্দঘন পরিবেশে তাঁদের এই বিবাহ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত বিয়ের অনুষ্ঠানে চট্টগ্রাম-০১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপির উপস্থিতিসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, মেয়র, রাজনৈতিক নেতা, আত্মীয়-স্বজন, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, সহকর্মী, বন্ধু-বান্ধব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিবাহ উপলক্ষে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁদের দাম্পত্য জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। নবদম্পতির জন্য রইল অনেক অনেক শুভকামনা। সাংবাদিকবৃন্দ, ব্যাংকার, আইনজীবীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ নবদম্পতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

মোহাম্মদ আশরাফুল ইসলাম ফাহিম ও সুমাইয়া বিনতে ইসলাম—তাদের এই নতুন জুটি নিয়ে জীবনের এই নতুন অধ্যায়ের শুরুতে রইল অজস্র শুভকামনা। প্রেমের বাঁধনে আবদ্ধ তোমাদের পথচলা হোক সুখ, শান্তি আর আনন্দে ভরা। একে অপরের প্রতি সৎ থেকে ভালোবাসার এই মধুর বন্ধন চিরস্থায়ী হোক। তোমাদের বৈবাহিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *