মিরসরাই কৃষকদলের উদ্যোগে এমপি নুরুল আমিনকে গণসংবর্ধনা

এন আলম রাসেল চৌধুরী:

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দিতে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি, কৃষক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও সীতাকুণ্ডের লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজে তিনি উপস্থিত হতে পারেননি। পরবর্তীতে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকেন মিরসরাই আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিরসরাই উপজেলা শাখার আব্দুল আউয়াল চৌধুরী, জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক বদিউল আলম বদরুল, সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষক দল মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক আশরাফ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আবু দাউদ।

সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতিতে নুরুল আমিন এমপিকে ক্রেস্ট প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় তাকে মিরসরাইয়ের সর্বস্তরের মানুষের আস্থাভাজন ও জনপ্রিয় নেতা হিসেবে অভিহিত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি কৃষকদের উদ্দেশ্যে বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিকাজ নিয়ম মেনে অব্যাহত রাখতে হবে। তিনি কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন এবং কৃষি উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *