Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মেধাবী শিক্ষার্থীর উপর হত্যাচেষ্টা: বরুড়ায় শিক্ষক-অভিভাবকদের মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি - দৈনিক স্বাধীন সংবাদ

মেধাবী শিক্ষার্থীর উপর হত্যাচেষ্টা: বরুড়ায় শিক্ষক-অভিভাবকদের মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি

 

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়ায় সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তাহমিদ মৃধা লাবিবের উপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (০৮ জুন) দুপুরে বরুড়া উপজেলা পরিষদ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাদবা তালাগ্রাম তাজরী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে এই নৃশংস হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, মেধাবী এই শিক্ষার্থীর উপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় তাঁরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের জোর দাবি জানান।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান রনির সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করেন। ইউএনও তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, কুমিল্লার বরুড়া উপজেলায় সম্প্রতি সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ মৃধা লাবিবকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করছেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা হলে এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে এবং শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সচেতন মহল মনে করেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *