যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে ১০ ককটেল, বোম্ব ডিসপোজাল ইউনিটে নিষ্ক্রিয়

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিণ দনিয়া এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পড়ে থাকা পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ১০টি ককটেল পাওয়া যায়। পরে বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন।

পরবর্তীতে রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মাঠে যথাযথ নিরাপত্তাব্যবস্থা ও নিয়ম মেনে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যাত্রাবাড়ী থানা পুলিশ প্রয়োজনীয় তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *