রূপগঞ্জ থানার পুলিশ আক্রান্ত মামলায় ৭ জন আসামি র‍্যাব-১৫ এর সহযোগিতায় কক্সবাজার থেকে গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

০৫-০৫-২০২৬ খ্রিঃ সহকারী পুলিশ সুপার “গ” সার্কেল মোঃ মেহেদী ইসলাম ও অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা এ.আইচ.এম সালাউদ্দিন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল ভোররাত ০৫:০০ ঘটিকার সময় অস্ত্র আইনের মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ শামীম মিয়া (৪০) কে অত্র থানাধীন ৮ নং ওয়ার্ড চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে তার নিজ বাড়ির বসতঘরের ভিতর থেকে গ্রেফতার করে।

থানায় ফেরার পথে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে ১৫০–২০০ জনের একটি দল বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে রামদা, লোহার পাইপ, ছোরা, লাঠি-সোঠাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামি মোঃ শামীম মিয়া (৪০) কে বহনকারী সরকারি গাড়ি অবরোধ করে। এসময় অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। এতে সহকারী পুলিশ সুপার “গ” সার্কেল ও অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানার সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং পুলিশ সদস্যরা আহত হন।

এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা নং-১৩, তারিখ-০৫/০৫/২০২৬ খ্রি:, ধারা- ১৪৩/৩৪১/১৮৬/৩০৭/৩৩২/৩৩৩/৩৫২/৩৫৩/২২৪/২২৫/৪২৭/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

উক্ত মামলার আসামিদের গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) ফাহিম সোর্সের মাধ্যমে জানতে পারেন যে, এজাহারনামীয় আসামিরা কক্সবাজার জেলায় অবস্থান করছে। পরবর্তীতে তাদের গ্রেফতারের জন্য র‍্যাব-১৫, কক্সবাজার বরাবর রিকুইজিশন পাঠানো হয়।

এর প্রেক্ষিতে র‍্যাব-১৫, কক্সবাজারের একটি আভিযানিক দল ০৯ মে ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০১:৩০ ঘটিকায় কক্সবাজার জেলার একটি আবাসিক হোটেল থেকে এজাহারনামীয় ও তদন্তপ্রাপ্ত ০৭ জন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেনঃ
১। মোঃ শামীম মিয়া (৪০), পিতা- মৃত আঃ খালেক;
২। আব্দুল করিম (৩৫), পিতা- মোঃ রুস্তম আলী;
৩। মোঃ রুবেল (৩৩), পিতা- মোঃ কামাল হোসেন;
৪। মানিক হোসেন (৪৪), পিতা- আঃ আলী ঢালী;
৫। মোঃ আবুল (৪৮), পিতা- হাজী বক্স;
৬। মাসুদ (৩৮), পিতা- মোঃ আবুল হোসেন;
৭। মোঃ খালেদ হোসেন (৪৪), পিতা- আঃ রহিম, সর্বসাং- চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *