রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা সহ ১ মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.আইচ.এম সালাউদ্দিন-এর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০/০৪/২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ০২:৩০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার দীঘিবরাব সাকিনস্থ শাকিল ভূইয়া টেক্সটাইল মিলসের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১। হৃদয় (২৬), পিতা: মৃত আবু বক্কর, মাতা: রেহেনা বেগম, সাং: গোছামারা (সরকার বাড়ী), থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ, বর্তমানে সাং: দীঘিবরাবো (রেজা মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), ৯নং ওয়ার্ড, তারাবো পৌরসভা, থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *