নুরুল আমিন হেলালী:
পর্যটন নগরী কক্সবাজারে লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ও নাশকতার পরিকল্পনায় কক্সবাজার অঞ্চল এবং শহর এলাকায় যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে কক্সবাজারের বিভিন্ন স্থানে গত রাত থেকে দিনব্যাপী সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
কক্সবাজারে যে কোনো প্রকার নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সঙ্গে র্যাব, পুলিশ, বিজিবি কক্সবাজার শহরের কলাতলী মোড়, বাস টার্মিনাল এলাকা, বিমানবন্দর রোড, লালদীঘিরপাড় এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। এছাড়াও পার্শ্ববর্তী এলাকা লিংক রোড, রামু, কোটবাজার এবং উখিয়া এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে পর্যটক ও স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
সেনাবাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগের পূর্বঘোষিত ১৩ তারিখের লকডাউনে নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা রোধে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
সরেজমিনে দেখা গেছে, পর্যটন শহরের অলিগলিতে র্যাব ও পুলিশও সেনাবাহিনীর সঙ্গে একযোগে নাশকতা রোধে অভিযানিক কার্যক্রম পরিচালনা করছে এবং তৎপরতা বৃদ্ধি করেছে। কক্সবাজার জেলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কোন প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে সক্ষম হয়নি।
এক দ্বয়িত্বরত কর্মকর্তা জানান, ভবিষ্যতেও যেন এ ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এছাড়াও জেলা ও প্রতিটি উপজেলার যে কোনো স্থানে বিশৃঙ্খলা ও নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে।