Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
লামায় পারিবারিক ক্ষোভ ও অভিমানে যুবকের আত্মহনন - দৈনিক স্বাধীন সংবাদ

লামায় পারিবারিক ক্ষোভ ও অভিমানে যুবকের আত্মহনন

মোঃ রাসেল, স্টাফ রিপোর্টার:

বান্দরবানের লামা পৌরসভায় ছোট বোনের পালিয়ে বিয়ের ঘটনায় অভিমান করে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত বুধবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত হাসান চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও টেক এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসানের ছোট বোন পরিবারের অগোচরে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ ঘটনায় হাসান মানসিকভাবে ভেঙে পড়েন। পরে লোকলজ্জা ও পারিবারিক ক্ষোভ থেকে বুধবার গভীর রাতে নিজ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লামা থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *