লোহাগাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ধানের শীষের পথসভা অনুষ্ঠিত

কামরুল ইসলাম:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষের সমর্থনে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রশিদার পাড়ায় অনুষ্ঠিত এ পথসভায় বিপুল সংখ্যক তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পথসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা ও মানবতার অগ্রদূত মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে রাষ্ট্রনায়ক, মডেল বাংলাদেশ গড়ার কারিগর ও তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। সভায় চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য পদে বিএনপির মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব নাজমুল মোস্তফা আমিনের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী যুগ্ম সম্পাদক জনাব আসহাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার আউলিয়া ডিগ্রি কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন চৌধুরী (সোহেল)। এছাড়া উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক নেতা জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন, লোহাগাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদল নেতা জাহাঙ্গীরসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য তৃণমূল নেতাকর্মী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। পথসভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে এলাকাজুড়ে গণসংযোগ চালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *