মনপুরায় ইসলামী আন্দোলনের নির্বাচন সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আব্দুল গফুর সিকদার:

ভোলার মনপুরায় আজ ইসলামী আন্দোলনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মনপুরা উপজেলার প্রাণকেন্দ্র হাজির হাট বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন, মনপুরা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা ইউনুসসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ।

ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আজকের সমাবেশে মনপুরাবাসীকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং মনপুরার উন্নয়নের নানা প্রতিশ্রুতি প্রদান করেন।

উল্লেখ্য, নির্বাচনী প্রচার-প্রচারণায় ভোটের মাঠে মনপুরা উপজেলায় ইসলামী আন্দোলনের রয়েছে শক্ত সাংগঠনিক অবস্থান। নিয়মিত মিছিল, মিটিং, মাইকিং, লিফলেট, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *