মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ: দেশের বিভিন্ন জেলার শত শত কবি ও সাহিত্যিকদের অংশগ্রহণে আন্তর্জাতিক লেখক দিবস ২০২৫ উপলক্ষে “শান্তির পৃথিবী চাই, ন্যায়-সুন্দর স্বদেশ চাই” শ্লোগানকে প্রতিপাদ্য করে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর উদ্যোগে দিনব্যাপী বাংলাদেশ লেখক সম্মেলন ২০২৫–২৬ অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের সিধান্ত অনুযায়ী শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে কবি ও সাহিত্যিকরা মিলিত হতে শুরু করেন। সকাল ৯টা ৪৫ মিনিটে কবিতার শাস্তি যাত্রা অনুষ্ঠিত হয় এবং ১০টার মধ্যে জেলা পরিষদ প্রাঙ্গন কবি লেখকদের মিলন মেলায় পরিণত হয়।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কবি ও গবেষক আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের সমন্বয়ক কবি শফিকুল ইসলাম আরজু, স্বাগত বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গল্পকার শাওন আসগর, ছড়াকার ইউসুফ আলী এটম, কবি বাবুল আনোয়ার ও কবি মাহবুবা ফারুক। এছাড়াও কবি মাকসুদা ইয়াসমিন এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি শেলী সেলিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শহীদ ও মৃত লেখকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সেমিনার পর্ব শুরু হয় বেলা সোয়া ১১টায়। এ পর্বে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ-এর আহ্বায়ক কবি ও কথাশিল্পী ফরিদুল মাইয়ান। স্বাগত বক্তব্য রাখেন কবি আসাদুল্লাহ, এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি করীম রেজা। এছাড়াও আলোচনা করেন কবি ও নাট্যকার জালাল উদ্দিন নলুয়া, প্রাবন্ধিক আসফাকুজ্জামান এবং কবি এবিএম সোহেল রশিদ। কবি মাসুদ রানা সবুজ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের যুগ্ম আহ্বায়ক কবি মোহামাদ আল মনির।
দুপুরে চাষাড়া নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, কবি আমিনুল ইসলাম, বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি শাহ মোহামাদ সানাউল হক, কবি আসাদুল্লাহ, গল্পকার শাওন আসগর, কবি ইউসুফ রেজা, নারায়ণগঞ্জের সভাপতি কবি কাজী আনিসুল হক সহ অন্য কবি সাহিত্যিকরা।
দুপুর আড়াইটায় কবিতা পাঠের প্রথম পর্বে সভাপতিত্ব করেন কবি সালমা ডলি, মুখ্যকবি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মাহমুদ হাসান নিজামী। আলোচনা পরিচালনা করেন কবি রইস মুকুল।
বিকাল ৪.৩০ টায় কবিকণ্ঠে কবিতাপাঠের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে সভাপতিত্ব করেন কবি আল আশরাফ বিন্ধু, মুখ্যকবি ছিলেন ছড়াকার রহীম শাহ। অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী মনিরুজ্জামান মনির, পরিবেশবাদী আন্দোলনের নেতা মো: ফজলুল হক ভূইয়া। আলোচনা করেন কবি রণজিৎ মোদক ও কবি ও গীতিকার এস এ শামীম।
সন্ধ্যা ৬টায় সমাপনী পর্বে সভাপতিত্ব করেন কবি কাজী আনিসুল হক। প্রধান অতিথি ছিলেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, বিশেষ অতিথি ছিলেন কবি মুজিবুল হক কবীর এবং প্রাবন্ধিক রাশেদ আহামোদ। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ রাইটার্স ক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি শাহ মোহামাদ সানাউল হক, এবং নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা।
সমাপনী পর্বে পাঠ উন্মোচন করা হয় লিটল ম্যাগাজিন ‘কবিতার কম্পাস’, আন্তর্জাতিক লেখক দিবস ২০২৫ স্মারক এবং শুভ উদ্বোধন করা হয় ছড়াকার রহিম শাহ সম্পাদিত ‘কবিতাবাংলা’ ওয়েব পোর্টাল। এছাড়াও মঞ্চে আসন গ্রহণ করেন কবি কাজী আনিসুল হকের মা মেছাঃ শাহিনুর হক, যাকে উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।
সারাদিনের নানা পর্বে কবিতা পাঠ, আবৃত্তি, গান, আলোচনা ও সাহিত্য চর্চার মাধ্যমে দেশজুড়ে শান্তি, ন্যায় এবং সাহিত্যপ্রেমের বার্তা পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল কবি ও সাহিত্যিকদের মধ্যে সৃজনশীলতা ও সাহিত্যের প্রতি উত্সাহের নতুন উদ্দীপনা দেখা যায়।
সম্মেলনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য কবি ও সাহিত্যিকদের মধ্যে ছিলেন: কবি বাজি সাহা, সাজ্জাদ আহমেদ খোকন, জাহাঙ্গীর হোসেন, তাসলিমা আক্তার পারভিন, নুর ইসলাম বাদল, সাথী সরদার, এস এ বিপ্লব, শুকুর মাহমুদ জুয়েল, জয়নুল আবেদিন জয়, ওয়ারদে রহমান, কাউসার আক্তার পান্না, সাদ্দাম মোহামাদ, শিবির আহমেদ লিটন, শরীফ খান দীপ, লুৎফা জালাল, হাফিজা সাথী, সবিতা দত্ত, এড. মনি গাঙ্গুলি, সেলিম ভূইয়া, নাছিমা রহমান শিউলি, ইসমত আরা, দেলোয়ার হোসেন রাতুল, শারাবান তাহুরা, কামরুন নাহার, জয়ন্ত দাস নিতাই, তারিক সজিব, জহিরুল ইসলাম মিন্টু, মৃদুল সাহা, মানিক প্রধান, গিয়াস উদ্দিন খন্দকার, নূর জাহান নীরা, কাকলী আক্তার, সাখাওয়াত হোসেন আকাশ, সোনিয়া হাসান, অমৃত তরফদার অমিত, ঈশিতা দাস সুপ্তি, সুমি বানী দাস, নুসরাত জাহান নূর, শাবিল, সাবিহা, সৈকত রানা, শাহ আলম ভুইয়া, অলি মোহামাদ জুবায়ের, মৃত্যুঞ্জয় দত্ত, নূর আলম আকন্দ, এম ডি সোহেল, বদরুল আলম, আহম্মেদ রউফ, রেজাউল করিম রেজা, জামিল হোসেন, আদিত্য রূপু, সেজান খান, অপু ভূইয়া, শ্যামল দাষ, রুহুল আমিন রুদ্র, রিয়া খান, হারুন অর রশিদ সাগর।
দিনব্যাপী এই সাহিত্য সম্মেলন নারায়ণগঞ্জে শান্তি ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দেয়ার পাশাপাশি সাহিত্যচর্চাকে নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে।