শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

মোসাদ্দেক হোসেন জুয়েল:

চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু ও সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন। ৩ মার্চ (মঙ্গলবার) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় বিগত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে।

গত ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোঃ মঈনুল ইসলাম কাজল।

সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সেন্টু এবং খবরের কাগজের প্রতিনিধি ফয়েজ আহমেদ সমান সংখ্যক ভোট প্রাপ্ত হন। পরে প্রেসক্লাবের সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মোঃ কামরুজ্জামান সেন্টু দায়িত্ব গ্রহণ করেন।

সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মোঃ মহিউদ্দিন বিজয়ী হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *