শ্রীপুরে ধানের শীষের পক্ষে ১নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা

মেহেদী হাসান:

আসন্ন নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১লা ফেব্রুয়ারি) সকালে ১নং ওয়ার্ডের সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তারা ভোট ও দোয়া প্রার্থনা করেন।

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নেতৃত্ব দেন ১নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোকন প্রধান, পৌর বিএনপির সদস্য টিপু সুলতান এবং শ্রমিক দলের সাবেক সভাপতি বাচ্চু মিয়া।

গণসংযোগে অংশ নেন শ্রীপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সেলিম আহমেদ, ১নং ওয়ার্ড বিএনপি নেতা শামসুদ্দিন সরকার সামু, বিএনপি নেতা কামরুল মন্ডল, শ্রীপুর পৌর মহিলা দলের সভাপতি পারভিন সুলতানা, স্বেচ্ছাসেবক দল নেতা খোরশেদ মোল্লা এবং ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী নওসাদ মোস্তাক, পৌর যুবদলের আহ্বায়ক সদস্য জহির খান, সাবেক ছাত্রদল নেতা হৃদয় মন্ডল, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রকি সরকার, শ্রীপুর পৌর ২নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক এস এ সামি এবং ১নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল প্রধান।

গণসংযোগ শেষে সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন (বিল্লাল কমিশনার) বলেন:

“ধানের শীষ আমাদের ঐক্যের প্রতীক। ডা. রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুরের মা, মাটি ও মানুষের নেতা। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের মাঝে যে গণজোয়ার দেখা যাচ্ছে, তাতে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত। আমরা আজ ঐক্যবদ্ধ হয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি।”

নেতাকর্মীরা জানান, ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতীক নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তারা আগামী নির্বাচনে ধানের শীষের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *