নুরুল ইসলাম:
গাজীপুরের শ্রীপুরে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এনামুল হক মোল্লার নিঃশর্ত মুক্তির দাবিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে প্রার্থীর নিজ বাড়িতে এই মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন বরমী জামিয়া আনোয়ারীয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও প্রধান মুফতি মঈদ্দিন সিরাজী, সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি ইজাহার, মাওলানা ফরিদ, মাওলানা মাহফুজ ও মাওলানা আনসারুল ইসলাম। এছাড়া আক্তারুল উলুম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আল-আমীন, সিটপাড়া মুন্সিবাড়ী হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু রায়হান, তাহফিদুল কোরআন ইসমাঈলিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু উবাইদা, দারুল উলুম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুল ইসলাম, ফাতেমাতুজ জুহুরা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রিয়াজ উদ্দিন, দারুসুন্না হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল এমদাদুল হক এবং মোড়লপাড়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোজ্জামেল হক।
এছাড়া বরমী ইউনিয়নের ৬ নম্বর হালকায়ে জিম্মাদার মো. তরিকুল ইসলাম বাচ্চু মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা এনামুল হক মোল্লার দ্রুত ও নিঃশর্ত মুক্তি কামনা করেন। তারা বলেন, তিনি একজন সমাজসেবক ও জনপ্রিয় প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাকে অন্যায়ভাবে আটক করে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার পথে বাধা সৃষ্টি করা হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, ন্যায়বিচারের প্রতিষ্ঠা এবং শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। মাহফিল শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।