মো. সুমন প্রধান:
গাজীপুরের শ্রীপুরে অ্যাসোসিয়েশন অব শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন (আশুক)-এর নবগঠিত আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০১০ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির নতুন কমিটি সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রাসেল আকন্দ। সহ-সভাপতি পদে রয়েছেন রেজোয়ানুর রহমান ও মো. কামরুল হাসান মণি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আল-আমিন আকন্দ, যুগ্ম সম্পাদক মো. শফিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইসমাইল ব্যাপারী।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. নাসির সরকার, নূরুন্নাহার আক্তার ও রেখা আক্তার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, শ্রীপুর উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং শিক্ষাবান্ধব কার্যক্রম বাস্তবায়নে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।