মোঃ আরফাতুল ইসলাম:
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল সিটি ক্লাবের উদ্যোগে (মঙ্গলবার)১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে
আল-মাশরাবিয়া রেস্টুরেন্টে এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’র জার্সি ও ট্রফি উন্মোচনসহ ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা মোঃ এনাম উদ্দিন (সি.আই.পি)।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি, মোঃ ফয়েজ, মোঃ মামুন,মোঃ রুবেল,মোঃ কবিরসহ মোঃ সাইফুল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,১৬ই ডিসেম্বর এই মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে এই টুর্নামেন্ট প্রবাসের মাটিতে বাংলাদেশের ক্রীড়ামোদি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়া চর্চা আরও জোরদার করবে।তাছাড়া খেলাধুলা সকলের মনমানসিকতা ভালো রাখেন ও মেধা বিকাশে সহায়তা করেন।
এ-সময় টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন দলের অধিনায়ক ও টিম ম্যানেজার ক্লাবের সভাপতি মোঃ নুরুল মোমিন,সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন,সদস্যদের মধ্যে হেলাল, জিকু দুলাল, পিয়ারু, মোরশেদ, জমিরসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
পরে জার্সি ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের যাত্রা শুরু হয় এবং ড্র অনুষ্ঠানের মাধ্যমে ম্যাচের সময় সূচি নির্ধারণ করা হয়।