মোঃ আব্দুল গফুর সিকদার:
কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কার্যক্রমের আওতায় যুব সদস্যদের জন্য “সামাজিক স্বেচ্ছাসেবা, নেতৃত্ব ও সম্প্রীতি উন্নয়ন” শীর্ষক যুব প্রশিক্ষণ অনুষ্ঠিত।
কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের আওতায় আজ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় স্বেচ্ছাসেবা, নেতৃত্ব ও সম্প্রীতি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচি কলাতলী ইউনিয়নের বাস্তবায়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে স্বেচ্ছাসেবা: কি, কেন ও কিভাবে, সামাজিক দায়বদ্ধতা, যুবদের দায়িত্ব ও কর্তব্য, নেতৃত্ব উন্নয়ন, যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম পরিচিতি, চলমান প্রশিক্ষণ কোর্সসমূহ, আত্মকর্মসংস্থান, ধর্মগ্রন্থের আলোকে যুবদের নীতি ও নৈতিকতাবোধ ও সদাচরণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সামাজিক ব্যাধি (মাদক, ইভটিজিং, যৌতুক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রভৃতি) প্রতিকারে যুবদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের মনপুরা উপজেলার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, “সরকারি ও বেসরকারি যৌথভাবে সকলের সহযোগিতায় আমাদের দেশের যুবদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারাই আমাদের মূল লক্ষ্য।”
স্থানীয় মসজিদের ইমাম হাফেজ বেলাল সাহেব বলেন, “এ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সুযোগ হয়েছে আপনাদের নীতি-নৈতিকতা ভিত্তিতে ও ধর্মগ্রন্থের আলোকে সদাচরণ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর আলোচনা করার। পাশাপাশি সকল যুবদের থেকে প্রশিক্ষণ এর উপর ভিত্তি করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।”
স্থানীয় সংবাদকর্মী মোঃ আল আমিন ও মোঃ আব্দুল গফুর সিকদার, কোস্ট ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী মোঃ ফজলুল হক, শাখা ব্যবস্থাপক সজীব শীল, স্বাস্থ্য কর্মকর্তা আবদুল সালাম, শাখা হিসাব রক্ষক মিজানুর রহমান সহ প্রশিক্ষণার্থীগণ ও মেন্টর আশা রানী দাস উপস্থিত ছিলেন।