সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন আলহাজ্ব সোহেল আহমেদ

সূর্য আহমেদ মিঠুন:

সততা, নিষ্ঠা ও সাহসী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ ‘কালারস মাল্টিমিডিয়া পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৬’-এ সাংবাদিকতায় বিশেষ সম্মাননা অর্জন করেছেন দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগতের সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ।

সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের অবদান, পেশাগত দায়িত্বশীলতা, নিষ্ঠা এবং গণমানুষের অধিকার ও সমস্যা তুলে ধরার ক্ষেত্রে সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। তাঁর এ অর্জনে সহকর্মী, সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

এ গৌরবময় অর্জন উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের ঢাকা মহানগর সভাপতি এবং দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগতের প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনির নেতৃত্বে দুই গণমাধ্যমের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা আলহাজ্ব সোহেল আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত সাংবাদিক ও সহকর্মীরা বলেন, সাংবাদিকতায় আলহাজ্ব সোহেল আহমেদের দীর্ঘ পথচলা, শ্রম, ত্যাগ, পেশাগত নিষ্ঠা এবং সত্যের পক্ষে অবিচল থাকার মানসিকতার স্বীকৃতি এই সম্মাননা। তাঁর এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং সাংবাদিক সমাজের জন্যও আনন্দ ও অনুপ্রেরণার বিষয়।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে আলহাজ্ব সোহেল আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সম্মাননা তাঁর একার নয়; বরং সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাওয়া সাংবাদিক সমাজের প্রতিটি সদস্যের জন্য এটি অনুপ্রেরণা। সাংবাদিকতার মহান দায়িত্ব পালনে তিনি ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেন, এ সম্মাননা আলহাজ্ব সোহেল আহমেদের পেশাগত পথচলাকে আরও গতিশীল করবে এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় তাঁকে নতুনভাবে অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *