Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সাতকানিয়ায় বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু - দৈনিক স্বাধীন সংবাদ

সাতকানিয়ায় বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু

আব্দুল আজিজ:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৩ নম্বর নলুয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় দীর্ঘ পাঁচ দিন পানিবন্দি থাকার পর ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। তবে এখনো সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত। এ অবস্থায় নলুয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার বারবার নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তাঁরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, বন্যাদুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরিদর্শনকালে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন, পানিতে তলিয়ে যাওয়া সড়ক পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্ত অবকাঠামোর সংস্কার এবং সংশ্লিষ্ট নদীসমূহের প্রয়োজনীয় সংস্কারসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ দ্রুত লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান, সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মোস্তফা আমিন, চেয়ারম্যান মুজিবুর রহমান, শেখ মহিউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *