সাতক্ষীরায় জাতীয় শ্রমিক শক্তির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক শক্তি ও জাতীয় ছাত্র শক্তির বর্ষপূর্তি উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের লেক ভিউ পদ্মা হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কামরুজ্জামান বুলু, প্রধান সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি, সাতক্ষীরা জেলা।

এতে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আরও ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, লেখক, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ। এ এন টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুর রশিদ ও ইউনুছ আলিও উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *