সিরাজগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বর্ণাঢ্য উদ্বোধন

মোঃ ফেরদৌস হোসেন:

সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ (অতিরিক্ত সচিব)।

উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক ডেমো প্রকল্পসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাদের বিজ্ঞানমনস্ক হয়ে উঠতে উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান মেলাটি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা বৃদ্ধি, নতুন উদ্ভাবনী ধারণা বিকাশ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *