নারায়ণগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদদের খুঁজে বের করার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” কর্মসূচি বাস্তবায়নে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের সঠিকভাবে বাছাই ও প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ ক্রীড়া প্রতিভা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় জেলা ক্রীড়া অফিস ও প্রশাসনের কর্মকর্তারা কর্মসূচির খসড়া রূপরেখা উপস্থাপন করেন এবং মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই, বিভিন্ন ইভেন্ট নির্ধারণ এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” কর্মসূচিকে একটি সফল ও ফলপ্রসূ আয়োজন হিসেবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *