সীমান্ত বিওপির টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা সীমান্তের একটি বর্ডার আউটপোস্টের (বিওপি) টাওয়ার থেকে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে বিওপির টাওয়ার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিজিবি সদস্যের নাম জামিল আহমেদ শিষ (২০)। তিনি নড়াইলের বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধীন মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের কোনো একসময় বিওপির টাওয়ারে গলায় ফাঁস দিয়ে জামিল আহমেদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গলায় ফাঁস লাগানো অবস্থায় আমরা এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মাসুদ আহমদ রনি/আরকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *