সেকান্দার প্রতারককে দপ্তর বার্তা ও সময়ের চিন্তা থেকে বহিস্কার

রুহুল আমিন মন্ডল:

প্রতারণা, চাদাবাজি, হুমকি প্রদান এবং আইনবহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সেকান্দার মিরজা নামে এক ব্যক্তিকে বহিস্কার করা হয়েছে। উক্ত ব্যক্তি মাসুদুর রহমান দিপুর সহযোগী হিসেবে কাজ করছিল বলে জানা গেছে।

সেকান্দার মিরজাকে দপ্তর বার্তা, সময়েরচিন্তা, বাংলাদেশ সাংবাদিক ও মানব কল্যাণ ফাউন্ডেশন এবং বাংলাদেশ রাইটস এন্ড পিউর ডেভেলপমেন্ট সোসাইটি থেকে আনুষ্ঠানিকভাবে বহিস্কার করা হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, “এই ব্যক্তির সঙ্গে কেউ কোনো ধরণের লেনদেন করবেন না। যদি কেউ এটি করে, তবে পত্রিকা বা সংগঠন কোনোভাবেই দায়ী থাকবে না।”

কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সকলকে সতর্ক করার পাশাপাশি সাংবাদিকতা ও মানবিক কাজের স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *