সোনারগাঁওয়ে “মা টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার”-এর শুভ উদ্বোধন

 

মোঃ আক্তার হোসেন (বাবু):-নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আধুনিক মোবাইল সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে “মা টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার”।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের আগে মোগরাপাড়া চৌরাস্তার শাহাবুদ্দিন শপিং সেন্টারের প্রথম তলার ১ নম্বর দোকানে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে স্থানীয় ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।

প্রতিষ্ঠানটিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সকল ধরনের মোবাইল ফোন সার্ভিসিং, সফটওয়্যার ও হার্ডওয়্যার সমস্যার সমাধান, ডিসপ্লে ও ব্যাটারি পরিবর্তন, বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রয় এবং নতুন ও পুরাতন মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সুবিধা প্রদান করা হবে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. ইসমাইল দেওয়ান বলেন, “শুধু ব্যবসায়িক লাভ নয়, গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য, মানসম্মত ও বিশ্বস্ত সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। গ্রাহকের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় সফলতা। সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “সোনারগাঁওসহ আশপাশের এলাকার সকলকে ‘মা টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার’-এ এসে সেবা গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। সততা, দক্ষতা ও বিশ্বস্ততার মাধ্যমে গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

স্থানীয়রা জানান, এলাকায় একটি আধুনিক ও নির্ভরযোগ্য মোবাইল সার্ভিসিং ও বিক্রয়কেন্দ্র চালু হওয়ায় সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় সেবা পাবেন। তারা নতুন এই প্রতিষ্ঠানের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

প্রসঙ্গত, ‘মা টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার’-এর ঠিকানা— শাহাবুদ্দিন শপিং সেন্টার, প্রথম তলা, ১ নম্বর দোকান, ডাচ-বাংলা ব্যাংকের নিচে, নতুন ফুটওভার ব্রিজের পাশে, মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *