স্কুল ফিডিংয়ের খাবারে অসুস্থ ১২, হাসপাতালে ভর্তি ৭

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ উন্নয়ন সংস্থা ‘গাক’-এর সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে আবারও ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে সাতজনকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছেবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংস্থাটির সরবরাহ করা রুটি ও ডিম বিতরণ করা হয়। খাবার খাওয়ার পরপরই একে একে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে থাকে। পরে তাদের দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সাতজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ভর্তি শিক্ষার্থীদের মধ্যে তিনজন ছাত্র ও চারজন ছাত্রী।২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিংয়ের কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর অসুস্থতার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ‘ইউএনও স্যার, প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধিসহ আমি এখন গাকের অফিসে আছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। পরে আমাদের সিদ্ধান্ত জানানো হবে।’উল্লেখ্য, গাকের সরবরাহ করা খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে অন্তত তিন দফায় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সংস্থাটির সরবরাহ করা নষ্ট ও পচা খাবার খেয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়েছিল। সে সময় পচা খাবার সরবরাহের দায়ে সংশ্লিষ্ট সংস্থাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *