স্বাদ ও মানের সমন্বয়ে গ্রাহকের আস্থা অর্জনে এগিয়ে যাচ্ছে ‘সাদিয়া’স কিচেন’

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে খাবারের মান, স্বাদ ও বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছে রেস্তোরাঁ প্রতিষ্ঠান ‘সাদিয়া’স কিচেন’। ২০১৩ সালে রায়হানুল ফেরদাউসের উদ্যোগে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ধরনের খাবার পরিবেশনের মাধ্যমে গ্রাহকদের কাছে পরিচিতি পেয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক মেজবাহউল হক মাখন জানান, খাবারের গুণগত মান বজায় রাখা, পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন এবং গ্রাহকসন্তুষ্টি নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য খাবারের প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করাই তাদের লক্ষ্য।

সাদিয়া’স কিচেনের জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে চিকেন শর্মা। চিকেন, চিজ ও অন্যান্য উপকরণের সমন্বয়ে তৈরি এ খাবারটি প্রতিষ্ঠানটির মেন্যুতে বিশেষ স্থান দখল করে আছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চিকেন শর্মা ছাড়াও প্রতিষ্ঠানটির মেন্যুতে রয়েছে চিকেন চাপ, গ্রিলড চিকেন, শর্মা বার্গার, বিরিয়ানি, খিচুড়ি ও পুডিং। পাশাপাশি কাবাব, নান-পরোটা, বিভিন্ন ধরনের কারি ও ডেজার্টও পরিবেশন করা হয়।

প্রতিষ্ঠানসংশ্লিষ্ট সূত্র জানায়, সাদিয়া’স কিচেনের মেন্যুতে ৫৬টিরও বেশি খাবারের পদ রয়েছে। এসব খাবারের মধ্য থেকে গ্রাহকেরা নিজেদের পছন্দ অনুযায়ী নাশতা, দুপুরের খাবার ও রাতের খাবারের জন্য বিভিন্ন পদ বেছে নিতে পারেন।

পরিচালক মেজবাহউল হক মাখন বলেন, মানসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি গ্রাহকদের সন্তুষ্টি অর্জন এবং তাঁদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তোলাই সাদিয়া’স কিচেনের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *