হত্যা মামলার ২ আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা: মাদারীপুরে আরও ৭ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

মাদারীপুর সদর মডেল থানায় গ্রেফতার হওয়া হত্যা মামলার আসামি আরিফ ও সবুজ নামে দুইজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সদর মডেল থানা অবরোধ-ঘেরাওয়ের অভিযোগে আরও ৭ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে উল্লেখিত দু’জনকে আটক করার পর এ ঘটনা ঘটে। পরে আসামি পক্ষের লোকজন থানা অবরোধ ও ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ ও জেলার অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

মাদারীপুর সদর মডেল থানায় গ্রেফতার হওয়া হত্যা মামলার আসামি আরিফ ও সবুজকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সদর মডেল থানা অবরোধ-ঘেরাওয়ের অভিযোগে আরও ৭ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ জুন) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে উল্লেখিত দু’জনকে আটক করার পর এ ঘটনা ঘটে। পরে আসামি পক্ষের লোকজন থানা অবরোধ ও ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ ও জেলার অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। অপরদিকে আটক ব্যক্তিদের স্বজন ও সমর্থকরা সদর মডেল থানায় জড়ো হয়ে আসামিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুরো থানা এলাকাকে নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে ফেললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, মাদারীপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী বিএনপি নেতা লাভলু হাওলাদারের নেতৃত্বে একটি প্রভাবশালী গ্রুপ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের দাবি, তিন মাস আগে ডিশ ব্যবসায়ী নতুন মাদারীপুর এলাকার আলমগীরকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন আলমগীর হত্যা মামলার আসামি।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *