“হে কর্মবীর” -মন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে পাশে বসিয়ে অভিনন্দনপত্র পাঠ করলেন তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহ আলম

মোঃআনজার শাহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় কুমিল্লার বরুড়ার গণমানুষের নেতা ও সংসদ সদস্য জনাব জাকারিয়া তাহের সুমন, এমপিকে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা।

মন্ত্রীকে পাশে বসিয়ে সমিতির পক্ষ থেকে প্রস্তুতকৃত এই আবেগঘন অভিনন্দনপত্রটি পাঠ করেন তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহ আলম। অনুষ্ঠানে উপস্থিত সবার সামনে পঠিত এই পত্রে জাকারিয়া তাহের সুমনের রাজনৈতিক নেতৃত্ব, সততা, নিষ্ঠা, জনকল্যাণমুখী কর্মকাণ্ড, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং বরুড়ার সার্বিক অবকাঠামোগত অগ্রগতিতে তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়।

“হে কর্মবীর” শুরু হয় শ্রদ্ধার্ঘ্য
অভিনন্দনপত্রের শুরুতেই তাঁকে সম্বোধন করা হয় “হে কর্মবীর” বলে। এতে বলা হয়, রাজনীতির কঠিন ও পিচ্ছিল পথে তাঁর পদচারণা আজকের তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস। তাঁর সততা, নিষ্ঠা ও জনকল্যাণমুখী নেতৃত্ব মানুষের আত্মবিশ্বাসকে করেছে আরও শক্তিশালী। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে তিনি রেখে চলেছেন অবিরাম অবদান।
চিঠিতে আরও বলা হয়, রাজনীতিতে কিছু আপনার পদচারণা বেশিদিনের না হলেও আপনি সামাজিক আন্দোলনের হাত ধরে সুপরিচিত হয়েছেন এবং সমাজে আপনার ভাবমূর্তি আজ আপনাকে একটি আন্তরিক ও মানবিক জনপ্রতিনিধি হিসেবে পরিচিত করেছে।

“হে শিক্ষানুরাগী, হে দূরদর্শী কান্ডারি” উন্নয়নের দৃষ্টান্ত:
অভিনন্দনপত্রে তাঁকে “শিক্ষানুরাগী” ও “দূরদর্শী কান্ডারি” হিসেবে আখ্যায়িত করে বলা হয়, শিক্ষা প্রসারে তাঁর ভূমিকা প্রশংসনীয়। কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।

“হে জননেতা” কৃতজ্ঞতা ও প্রত্যাশার বার্তা:
চিঠির শেষাংশে তাঁকে “জননেতা” সম্বোধন করে বলা হয়, তাঁর হাত ধরে বরুড়ার প্রিয় মাতৃভূমি ও সমাজ আরও এগিয়ে যাবে এটাই আজ বরুড়াবাসীর প্রাণের প্রত্যাশা। পত্রে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয় এবং বরুড়ার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নিবেদনে,
বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *