১৯তম সহকারী জজ নিয়োগের প্রাথমিক পরীক্ষা হতে পারে ১৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ১৯তম সহকারী জজ নিয়োগের প্রাথমিক পরীক্ষা আগামী ১৭ অক্টোবর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। তবে পরীক্ষার কেন্দ্র, সময় ও বিস্তারিত সময়সূচি নির্ধারণের কার্যক্রম এখনো চলমান রয়েছে।

কেন্দ্রগুলো নির্বাচন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়ার বিষয়ে সম্মতি পাওয়ার পর চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি দ্রুত কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

এ বিষয়ে সব আবেদনকারীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *