বরুড়ার মুকুন্দপুরে মেধাবৃত্তি পরীক্ষা: চতুর্থ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

মোঃআনজার শাহ

শিক্ষার আলোয় কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে কুমিল্লার বরুড়ায় আয়োজন করা হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় অংশ নিতে পারবে চতুর্থ ও সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধার বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতেই এ উদ্যোগ। পরীক্ষার মাধ্যমে মেধাবৃত্তি, সাধারণ বৃত্তি ও স্কুলভিত্তিক বৃত্তিসহ চতুর্থ ও সপ্তম শ্রেণি মিলিয়ে মোট ৮০টি বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি ১০টি, সাধারণ বৃত্তি ১০টি এবং স্কুলভিত্তিক বৃত্তি ২০টি।

পরীক্ষার রূপরেখা:
পরীক্ষার মোট নম্বর ৫০, সময় ৫০ মিনিট। বাংলায় ১০, ইংরেজিতে ১৫, গণিতে ১৫ এবং সাধারণ জ্ঞান তথা সামাজিক বিজ্ঞানে ১০ নম্বর থাকবে। আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ৯টায় মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নাম জমা দিতে হবে ২৯ অক্টোবর ২০২৬-এর মধ্যে। পরীক্ষার ফি মাত্র ৫০ টাকা।

সাংস্কৃতিক প্রতিযোগিতাও থাকছে:
শুধু পুথিগত বিদ্যায় নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশেও রাখা হয়েছে আলাদা আয়োজন। মেধাবৃত্তি পরীক্ষার পাশাপাশি অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে বালক ও বালিকারা দেশাত্মবোধক গান ও গজল পরিবেশনের সুযোগ পাবে।

অংশগ্রহণের নিয়ম:
আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয় থেকে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থীর নাম পিতা-মাতার নামসহ পাঠানো যাবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তালিকাটি সত্যায়িত করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে। মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীরা উৎসাহ পেলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে।

মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের এ আয়োজনের মূল প্রত্যয় “মেধার বিকাশে উৎসাহ, শিক্ষার উন্নয়নে অঙ্গীকার।” শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে উদ্যোগটি সফল ও অর্থবহ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

যোগাযোগ:
মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র দেবনাথ: ০১৮১৮-৩৮২৪১০
সিনিয়র শিক্ষক রামকৃষ্ণ: ০১৮১৯-১৬৮২৫২
মহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. আবুল কালাম আজাদ: ০১৮১৪-৪৪৫০৩৪
মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. খোরশেদ আলম: ০১৮৫৫-৫৫৩৩৪১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *