মোঃ ইসলাম উদ্দিন তালুকদার:
২৯ অক্টোবর ২০২৫ তারিখে জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত মেধা যাচাই পরীক্ষা–২০২৫, সুনামগঞ্জ এবং জেলা পরিষদ মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫, সুনামগঞ্জ উপলক্ষে ছাতক উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রশাসনিক তদারকি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন যেন পরীক্ষার প্রতিটি ধাপ সুষ্ঠু, নিরপেক্ষ ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশে সম্পন্ন হয়।
ছাতক উপজেলা ইউএনও মোঃ তরিকুল ইসলাম বলেন,
“আমাদের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের চালিকা শক্তি। শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের বিষয় নয়, এটি মানুষকে করে তোলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক। সরকার শিক্ষা ও উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আমরা মাঠপর্যায়ে সেই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।” তিনি আরও বলেন, “ছাতক উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট প্রশাসনিক এলাকায় রূপ দিতে আমরা কাজ করছি। উন্নয়নমূলক প্রতিটি কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে চাই।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজীকরণ, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ—সবখানেই আমাদের প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
তার নেতৃত্বে ছাতক উপজেলায় সাম্প্রতিক সময়ে বহু উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার, সরকারি সেবা ডিজিটালাইজেশন এবং পরিবেশ সংরক্ষণে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগে জনগণ সরাসরি উপকৃত হচ্ছেন এবং প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
এলাকাবাসী জানান, ইউএনও মোঃ তরিকুল ইসলামের কর্মনিষ্ঠা, সততা ও মানবিক আচরণে তারা গভীরভাবে সন্তুষ্ট। তার নেতৃত্বে ছাতক আজ উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় এক অনন্য উদাহরণ। জনগণের আস্থা ও ভালোবাসায় তিনি হয়ে উঠেছেন এলাকার প্রিয় প্রশাসক ও প্রকৃত উন্নয়নকর্মী।
পরিদর্শন শেষে ইউএনও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
দেশকে এগিয়ে নিতে তোমাদেরই এগিয়ে আসতে হবে। শিক্ষা, সততা ও অধ্যবসায়—এই তিনটি গুণ থাকলে সফলতা অবশ্যম্ভাবী। তোমরাই আগামী দিনের উন্নত বাংলাদেশের ভিত্তি।
এলাকাবাসীর একজন অভিভাবক বলেন, “তরিকুল ইসলাম স্যার শুধু একজন কর্মকর্তা নন, তিনি আমাদের এলাকার উন্নয়ন ও কল্যাণের প্রকৃত পথপ্রদর্শক। তার আন্তরিকতা ও মানবিক নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা।”