সিরাজগঞ্জ জেলা বিএনপির দোয়া মাহফিল: বেগম জিয়ার সুস্থতার জন্য অশ্রুসিক্ত প্রার্থনা

মোঃ ফেরদৌস হোসেন:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ। তিনি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকে, আর তিনি না থাকলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে।
শনিবার মাগরিবের নামাজের পর সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঘরে ঘরে, মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াত, দরুদ ও ফাতেহা পাঠ করে দোয়া করার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী হুসাইন।
বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত এ মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় অনেক নেতাকর্মী আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *