নারায়ণগঞ্জে মস্তক বিহীন লাশ উদ্ধার, গ্রেফতার ১

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ আড়াইহাজার বালুরমাঠে পাওয়া মস্তক বিহীন লাশ উদ্ধারের চারদিনের মাথায় মস্তক বিহীন হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে আরো জানানো হয় গত ১৬ ডিসেম্বর সকালে আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদি এলাকায় অবস্হিত একটি বালুর মাঠে নিহত আব্রাহামের মস্তক বিহীন দেহ এলাকাবাসি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে হাতের ফিঙ্গার সংগ্রহ করে নিহতের পরিচয় সনাক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল আরো জানান, শুক্রবার ১৯ ডিসেম্বর রাতে ঢাকার মধ্য বাড্ডা থেকে হত্যার সাথে জড়িত রুহুল আমিন ওরফে রাব্বি (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত ১৫ ডিসেম্বর সকালে বাড়ি থেকে বের হন নিহত আব্রাহাম খান ওরফে আলিম খান। বাড়ি থেকে বের হওয়ার পর সকাল সাড়ে আটটায় তার বোনের সাথে মোবাইল ফোনে শেষ কথা হয়। তারপর থেকে আব্রাহাম এর ফোন বন্ধ পাওয়া যায়। পরে আব্রাহাম এর বাবা ওয়াজেদ আলী খান বাদী হয়ে আড়াইহাজার থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এই মামলাটি পিবিআই এর উপর দায়িত্ব দেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রুহুল আমিন হত্যার সাথে সরাসরি জড়িত থাকার কথা শিকার করেন। তার তথ্য মতে নিহত আব্রাহাম এর সাথে রুহুল আমিনের খালার সাথে প্রক্রিয়ার সম্পর্ক ছিল। তবে বিষয়টি পারিবারিক ভাবে জানাজানি হলে নিহত আব্রাহাম আসামির খালাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এতে ক্ষুদ্ধ হয়ে আসামি রুহুল আমিন তার খালা পরিকল্পিত ভাবে হত্যা করার সিদ্ধান্ত নেয়। পরে ১৫ ডিসেম্বর আব্রাহামকে রাজবাড়ি থেকে আড়াইহাজারে ডেকে এনে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় পরিচয় গোপন করার জন্য দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে দা ও মস্তক একটি ব্যাগে করে ডোবায় ফেলে দেয়। এছাড়াও মস্তক বিহীন দেহ একটি বালুর মাঠে ফেলে রাখা হয়।

এবিষয়ে পুলিশ সুপার বলেন, আসামি রুহুল আমিনকে জেল হাজতে প্রেরণ করা হবে। এছাড়াও তার খালাসহ এ হত্যার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *