বরাবর
রুহুল কবির রিজভী
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
ঢাকা
বিষয়: জনাব তারেক রহমানের দেশে আগমন সংক্রান্ত সংবাদ কাভার করার জন্য সাংবাদিক পাস বরাদ্দের আবেদন।
জনাব,
ঢাকা থেকে প্রকাশিত সরকারী মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার পক্ষ থেকে আপনার প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইল।
আসন্ন ২৫ শে ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আগমন করছেন। এই গুরুত্বপূর্ণ সংবাদ কাভার করার জন্য আমাদের সংবাদপত্রের নিম্নলিখিত সাংবাদিকদের নামে সাংবাদিক পাস বরাদ্দ অত্যন্ত জরুরি:
-
মোঃ আনোয়ার হোসেন আকাশ – সম্পাদক ও প্রকাশক, দৈনিক স্বাধীন সংবাদ
-
আবুল বাশার নানা ভাই – রিপোর্টার, দৈনিক স্বাধীন সংবাদ
-
ইঞ্জিনিয়ার হাসান আলী – স্টাফ রিপোর্টার, দৈনিক স্বাধীন সংবাদ
অতএব, উপরোক্ত সাংবাদিকদের জন্য পাস বরাদ্দ করলে আমরা চিরকৃতজ্ঞ থাকব।
আপনার সদয় সহযোগিতার জন্য অগ্রিম ধন্যবাদ।
বিনীত,
মোহাম্মদ আনোয়ার হোসেন আকাশ
সম্পাদক ও প্রকাশক
দৈনিক স্বাধীন সংবাদ