লোহাগাড়ায় এক মাটি খেকোকে জরিমানা করে অন্যদের হুঁশিয়ার

কামরুল ইসলাম:

লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কেটে নিয়ে যাচ্ছে মাটি খেকোর দল। মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেছে। এ বিষয়ে প্রশাসন জানায়, একজন মাটি খেকোকে জরিমানা করে অন্যদের হুঁশিয়ার করা হয়েছে। একজনকে শাস্তি দিয়ে অন্যদের মাটি কাটা বন্ধ করাই এ অভিযানের মূল উদ্দেশ্য।

রোববার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকায় জেবিএম ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

তিনি বলেন, রাতের আঁধারে পদুয়া ইউনিয়নের নাওঘাটা ধুপিপাড়া এলাকায় কৃষিজমির টপসয়েল কেটে পাশ্ববর্তী জেবিএম ইটভাটায় নেওয়ার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষিজমির টপসয়েল কেটে জেবিএম ইটভাটায় কাঁচামাল হিসেবে ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এজন্য জেবিএম ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *